Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বাজে ব্যাটিং দেখিয়ে এশিয়া কাপ স্বপ্ন শেষ করলো বাংলাদেশ

বাজে ব্যাটিং দেখিয়ে এশিয়া কাপ স্বপ্ন শেষ করলো বাংলাদেশ

ছবি: ইএসপিএন

Advertisement

পাকিস্তানকে হারালে ফাইনালে ওঠার সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। তবে ১৩৬ রানের সহজ লক্ষ্যও পাড়ি দিতে না পারায় ১১ রানে হেরে এশিয়া কাপের স্বপ্নভঙ্গ হলো লিটন দাসদের।

ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। মাত্র ৫ রানে পাকিস্তানের দুই ব্যাটারকে ফেরান তাসকিনরা। একপর্যায়ে মনে হচ্ছিল দুই অঙ্কও ছুঁতে পারবে না বাবরবিহীন পাকিস্তান। তবে হারিস (২৩ বলে ৩১), শাহিন (১৩ বলে ১৯), নওয়াজ (১৫ বলে ২৫) ও ফাহিমের (৯ বলে ১৪) ঝটপট ইনিংসে ১৩৫ রানে লড়াকু পুঁজি গড়ে তোলে তারা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে দ্রুতই সাজঘরে ফেরেন পারভেজ (০) ও হৃদয় (৫)। এরপর ভরসার জায়গা হয়ে ওঠা সাইফ হাসানও (১৮) আউট হলে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মেহেদী (১১), নুরুল (১৬) ও অধিনায়ক জাকের আলী (৫) কেউই দলের ভরসা হতে পারেননি।

Advertisement

শেষ দিকে শামীম, তানজিম, তাসকিন ও রিশাদ চেষ্টা করলেও ১৮তম ওভারে ৯৭ রানে ৮ উইকেট হারিয়ে যায় বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ২৩ রান, তবে হারিস রউফের কড়া বোলিংয়ে সেটি আর সম্ভব হয়নি। ১২৪ রানে থেমে যায় ইনিংস, ১১ রানে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×