ফাইনালে উঠতে টাইগারদের সামনে সহজ লক্ষ্য
ছবি: ইএসপিএন
হারলেই বিদায়, আর জিতলেই ফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতেই টাইগার বোলারদের আগুনে আক্রমণে কোণঠাসা হয় তারা। মাত্র ৫ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। পাওয়ার প্লেতে করতে পারে মাত্র ২৭ রান। ৪৯ রানের মধ্যেই ফিরে যায় পাঁচ ব্যাটার।
১৩.৩ ওভারে ৭১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মনে হচ্ছিল একশ রানের আগেই গুটিয়ে যাবে আগা সালমানের দল। তবে লেট অর্ডারে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান।
হারিস ২৩ বলে দুই চার ও এক ছক্কায় করেন সর্বোচ্চ ৩১ রান। নওয়াজ খেলেন মাত্র ১৫ বলে ২৫ রানের ইনিংস। শাহিন আফ্রিদি করেন ১৩ বলে ১৯।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট, আর শেখ মেহেদী ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেন।
এখন ফাইনালের টিকিট পেতে বাংলাদেশকে করতে হবে মাত্র ১৩৬ রান। জিততে পারলেই রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ফাইনালে নামবে টাইগাররা।