অলিখিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ, পাকিস্তানকে হারালেই উঠে যাবে ফাইনালে
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হারের পর শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার লড়াই জিতে টিকে গেছে পাকিস্তান। মঙ্গলবার পাঁচ উইকেটের সেই জয় সালমান আগার দলকে ফের উজ্জীবিত করেছে। এখন তাদের চোখ শিরোপার দিকে।
শ্রীলংকার বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হওয়া হুসেইন তালাত বলেন, “ট্রফি জিততে আমাদের দরকার মাত্র দুটি জয়।” আর পেসার শাহিন আফ্রিদি আরও একধাপ এগিয়ে ঘোষণা দিয়েছেন, “ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হব।”
তবে তখনো ফাইনাল নিশ্চিত হয়নি কোনো দলের। বুধবার রাতে দুবাইয়ে ভারতের কাছে বাংলাদেশ ৪১ রানে হারলেও এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে জায়গা করে নেয় সূর্যকুমার যাদবের দল। ফলে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কার্যত অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে।
বাংলাদেশ হারলেও এখনও ফাইনালের দৌড়ে রয়েছে। তবে পাকিস্তানি শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। মনে হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে তারা শতভাগ নিশ্চিত। অথচ, এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি সিরিজেই তো পাকিস্তানকে হারিয়েছিল লিটন দাসের দল!
শ্রীলংকার বিপক্ষে ৩২ রানে অপরাজিত থেকে জেতানো তালাত বলেন, “আগে এক-দু’টি ম্যাচ খেলার পরই অনেককে বাদ দেওয়া হতো। এখন আস্থা রাখা হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে। এজন্যই আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী।”
এদিকে ভারতের কাছে টানা দুই হারে হতাশ পাকিস্তান। তাই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এই ম্যাচকে “মহারণ” বলতে নারাজ। কিন্তু শাহিন আফ্রিদি শ্রীলংকার বিপক্ষে তিন উইকেট নেওয়ার পর এবার সূর্যকে “দাঁতভাঙা জবাব” দেওয়ার হুমকি দিয়েছেন।
তিনি বলেন, “যে যা বলে বলুক। আমরা এসেছি এশিয়া কাপ জিততে। ফাইনালে যেই আসুক, তাকে হারিয়ে শিরোপা ঘরে তুলব।”
টি-টোয়েন্টিতে সর্বশেষ পাঁচ দেখায় তিনটিতে জয় পাকিস্তানের, দুটি বাংলাদেশের। আর সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে জিতেছিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলা