শ্রীলঙ্কার মতো ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানেরও
ছবি: ইএসপিএন
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে শ্রীলংকাকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাক ব্যাটারদেরও। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৫১ বলে এখনো ৫৪ রানের প্রয়োজন সালমান আলি আগার দলের।
আজ শ্রীলংকা-পাকিস্তানের মধ্যে যে জয়ী হবে তাদের ফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকবে। অপরদিকে যারা হারবে তাদের টুর্নামেন্ট শেষ বলায় যায়। কারণ সুপার ফোরের প্রথম ম্যাচ হারা উভয়।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই ধসে পড়ে শ্রীলংকার। ইনিংসের দ্বিতীয় বলেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। এরপর দ্বিতীয় ওভারে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ষষ্ঠ ওভারে হারিস রউফ বিদায় করেন কুশল পেরেরাকে। অষ্টম ওভারে হুসাইন তালাত ফিরিয়ে দেন চারিথ আসালাঙ্কা ও সাবেক অধিনায়ক দাসুন শানাকাকে টানা দুই বলে।
মাত্র ৭.৩ ওভারে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে লঙ্কানরা। এরপর দলকে উদ্ধার করতে চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস ও অলরাউন্ডার ওয়ানেন্দু হাসারাঙ্গা। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৩৩ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস