Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

"এখান থেকে বাংলাদেশের ফাইনাল খেলা সম্ভব" মাশরাফি

"এখান থেকে বাংলাদেশের ফাইনাল খেলা সম্ভব" মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা, ছবি: সংগৃহীত

Advertisement

এশিয়া কাপে সুপার ফোর পর্বে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। এতে দলের সামনে ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলকে সঠিক পথে রাখতে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে সিদ্ধান্তটি যে ভুল ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে তখনই, যখন পঞ্চম বোলারের দায়িত্ব নিতে নেমে শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেন ৪ ওভারে খরচ করেন ৫৫ রান।

তবে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ বোলার নিয়ে নামে বাংলাদেশ। যদিও শেষ দিকে নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান রান দেন হাত খুলে। ফলে প্রশ্ন উঠেছে তাদের কোটা পূরণের সামর্থ্য নিয়েও।

Advertisement

এ নিয়ে মাশরাফি দৃঢ়ভাবে বলেন, ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও একই মত দিয়েছেন। তিনি বলেন, ‘টি–টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।’

মাশরাফি বিশ্বাস করেন, এখান থেকে ফাইনালে যাওয়া বাংলাদেশের পক্ষে একেবারেই সম্ভব। তিনি দলের কয়েকজনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি আর জাকেরের দুইটা চার ছিল খুবই গুরুত্বপূর্ণ। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।’


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×