Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে চালু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে চালু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

সংগৃহীত ছবি

Advertisement

কক্সবাজার বিমানবন্দরে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন সম্ভাবনার কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মানাধীন রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। এতে মনে হয়েছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

Advertisement

কাজ পুরোপুরি সম্পন্ন না হলেও আংশিকভাবে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান ।

তিনি আরও বলেন, এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×