Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের মো. তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ানপাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে। এরই জেরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে যায়।

এ সময় তারা টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইট-পাটকেলের নিক্ষেপে রণক্ষেত্র হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।

Advertisement

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×