Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

রূপগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: কারেন্ট জাল ও ক্ষতিকর পিরানহা মাছ জব্দ ও ধ্বংস

রূপগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: কারেন্ট জাল ও ক্ষতিকর পিরানহা মাছ জব্দ ও ধ্বংস
Advertisement

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে আজ (১৬ অক্টোবর ২০২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তরিকুল আলম।

অভিযান চলাকালীন সময়ে ইলিশ মাছ ধরার জন্য অবৈধভাবে ব্যবহৃত কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে ভুলতা গাউছিয়া বাজারে রূপচাঁদা মাছের নামে বিক্রি হওয়া ক্ষতিকর বিদেশি মাছ “পিরানহা” জব্দ করে ধ্বংস করা হয়।

Advertisement


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশের প্রজনন মৌসুমে (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত) সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারের এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।


Advertisement

স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তর জানিয়েছে, ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রচারে:
উপজেলা মৎস্য দপ্তর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×