প্রকাশের সময়: বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

ইনু-মেননরা গ্রেপ্তার হলে জিএম কাদের কেন নয়, প্রশ্ন রাশেদের

ইনু-মেননরা গ্রেপ্তার হলে জিএম কাদের কেন নয়, প্রশ্ন রাশেদের
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা গ্রেপ্তার হলে, জিএম কাদের কেন গ্রেপ্তার হয় না এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ প্রশ্ন তোলেন তিনি।

মো. রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরুল হক নুরের ওপর নয়, এটা গণঅভ্যুত্থানের ওপর হামলা। সুতরাং নুরুল হক নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের দল নয়। এরা ভারতের দল। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা গ্রেপ্তার হলে, জিএম কাদের কেন গ্রেপ্তার হয় না? কারা কাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? এবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধীদল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে।

রাশেদ খাঁন বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’-এর ব্যানারে আগামী ৫ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। এই সমাবেশ আমাদের ঐক্য প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের মধ্যে ঐক্য না থাকলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।

তিনি বলেন, আমরা বিভাজিত হওয়ার সুযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অংশ এভাবে হামলার সুযোগ পেয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। সরকার শুধু সহানুভূতি দেখি মাফ পাবে না। দোষীদের বিচার করতে হবে। এ ঘটনার বিচার না হলে পুরো বাহিনীকে কলুষিত করা হবে। কিন্তু আমরা বারবার বলছি, আমরা পুরো বাহিনী দুটিকে দোষারোপ করতে চাই না। পরিশেষে, আজকের এই অবরোধের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঠান্ডা কথা সরকারের কানে ঢোকে না, যে কারণে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ আব্দুজ জাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সভাপতি নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

এর আগে, বিকেলে তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতারা। মিছিল শেষে পল্টন মোড় অবরোধ করেন তারা।

গণঅধিকার পরিষদের দাবিগুলো হলো- সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন