প্রকাশের সময়: সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ১:৩৭ এএম প্রিন্টের তারিখ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২

অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা জেলা প্রশাসন

অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা জেলা প্রশাসন
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে এই বিধান কার্যকর করা হবে।

রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজে হুমকিস্বরূপ ব্যক্তিদের তথ্য দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা অনুযায়ী অভ্যাসগত অপরাধীদের ভবিষ্যতে অপরাধ ঠেকাতে তাদের কাছ থেকে ভালো আচরণের মুচলেকা নেওয়া যায়। চোর, ডাকাত, অপহরণকারী, চাঁদাবাজ ও ত্রাসসৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে এ ধারা প্রয়োগ করা সম্ভব।

জেলা প্রশাসনের মতে, নির্দিষ্ট প্রমাণের অভাবে অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যায়, তবে এলাকাবাসীর সহযোগিতায় ১১০ ধারা প্রয়োগের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। নগরীর বিশিষ্টজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ঢাকায় অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন