প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

আসাদ পতনের পর ১০ লাখ শরণার্থীর সিরিয়ায় ফেরা

আসাদ পতনের পর ১০ লাখ শরণার্থীর সিরিয়ায় ফেরা
আন্তর্জাতিক ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্কঃ

বাশার আল-আসাদের পতনের পর গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ শরণার্থী সিরিয়ায় ফিরেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। তবে সংস্থাটি সতর্ক করেছে, মানবিক কার্যক্রম চালিয়ে যেতে প্রয়োজনীয় তহবিল কমে আসছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর মাত্র নয় মাসেই প্রায় ১০ লাখ সিরীয় নিজ দেশে ফিরে গেছেন। একই সঙ্গে প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ চলাকালে বাস্তুচ্যুত হওয়া আরও ১৮ লাখ মানুষও নিজেদের আদি এলাকায় ফিরে এসেছেন।

২০১১ সালে আরব বসন্তের অংশ হিসেবে আসাদ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন দমনের মধ্য দিয়ে সিরিয়ার সংঘাত শুরু হয়। দীর্ঘ এ যুদ্ধে দেশটির যুদ্ধপূর্ব ১ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়েছিলেন।

ইউএনএইচসিআর বলছে, এই প্রত্যাবর্তন রাজনৈতিক পরিবর্তনের পর সিরীয়দের বিশাল আশা ও প্রত্যাশার প্রতিফলন হলেও ফিরে আসা মানুষদের জীবন পুনর্গঠনে কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হচ্ছে।

সংস্থার ভাষ্যে, ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও অবকাঠামো, দুর্বল মৌলিক সেবা, কর্মসংস্থানের অভাব এবং অস্থির নিরাপত্তা পরিস্থিতি তাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতাকে কঠিন করে তুলছে।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, সিরিয়ার ভেতরে এখনও ৭০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছেন এবং আরও ৪৫ লাখের বেশি মানুষ বিদেশে অবস্থান করছেন। এ অবস্থায় সংস্থাটি স্থিতিশীলতা নিশ্চিতের জন্য বাড়তি বিনিয়োগ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তার আহ্বান জানিয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন