প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

ডাকসু পুনর্নির্বাচনের দাবি তুললেন ছাত্রদল নেতা আবিদ

ডাকসু পুনর্নির্বাচনের দাবি তুললেন ছাত্রদল নেতা আবিদ
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এক সংলাপে তিনি বলেন, দ্রুতই নির্বাচনের অবস্থান জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নির্বাচন এখনও আলোচনায় আছে, তাই সদ্যসমাপ্ত নির্বাচনের অভিযোগগুলো প্রশাসন ও নির্বাচন কমিশন সমাধান না করলে পুনর্নির্বাচনের দাবি তোলা হবে।

তিনি আরও বলেন, ফলাফল ঘোষণার পর অতীতের মতো ভিসিকে অবরুদ্ধ না করে ধৈর্যের সঙ্গে নতুন ধারার ছাত্র রাজনীতি এগিয়ে নেওয়া হয়েছে। তার অভিযোগ, ভোটে কারচুপি করে তাকে ভিলেন বানানো হয়েছে। তবে এটিকে পরাজয় হিসেবে না দেখে তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।


ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন