প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

রাসেল ও তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

রাসেল ও তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত
অনলাইন ডেস্কঃ

অনলাইন ডেস্কঃ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল ও তাঁর স্ত্রী, কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার একটি মামলায় তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মনিরুল ইসলাম বৃহস্পতিবার রায় দেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ পর্যন্ত পৃথক পাঁচটি মামলায় রাসেল ও শামীমা নাসরিনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৭ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তারা ইভ্যালি প্রতিষ্ঠা করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন, কিন্তু পণ্য সরবরাহ না করে প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত করা হয়।

পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে আদালত সাক্ষ্যগ্রহণের পর রায় দেন।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন