প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

"ছেলের বন্ধুরা আমারও বন্ধু, ওরা আমাকে দিদি বলে ডাকে"

"ছেলের বন্ধুরা আমারও বন্ধু, ওরা আমাকে দিদি বলে ডাকে"
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’। সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত জীবনকে ঘিরে বহুবার সমালোচনার মুখোমুখি হয়েছেন শ্রাবন্তী। এ প্রসঙ্গে তিনি বলেন,

 “এখন আর গায়ে মাখি না। ছোট বয়সে মা হওয়ার কিছু সুবিধা আছে। ঝিনুকের জন্মের পাঁচ বছর পরই কাজে ফিরেছিলাম, তখন আমার বয়স মাত্র ২১। তবে, সত্যিই ১৬ বছর বয়সে মা হওয়া একটু বেশি ছিল।”

শ্রাবন্তী আরও জানান, তার ছেলে ঝিনুকের সঙ্গে তার সম্পর্কটা মা-ছেলের চেয়ে অনেকটা বন্ধুত্বপূর্ণ। মাত্র ১৬ বছরের পার্থক্য থাকায় তাদের মধ্যে বোঝাপড়া দারুণ।

“ঝিনুকের বন্ধুরাও আমার বন্ধু! দু-একজন ছাড়া কেউ আমাকে ‘আন্টি’ বলে না, সবাই ‘দিদি’ বলেই ডাকছে।”

‘দেবী চৌধুরাণী’ পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র, প্রযোজনা করেছেন অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্ত। সিনেমায় শ্রাবন্তীর পাশাপাশি অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। এই সিনেমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তৈরি।


ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন