Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে ফিরোজায় গেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Advertisement

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন বাংলাদেশে সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।’

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×