Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

মিস. গোয়েন লুইসের কাছে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের

Advertisement

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস. গোয়েন লুইসের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগ দেন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্দেশে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মিস. গোয়েন লুইসের কাছে হস্তান্তর করেন অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় জাতিসংঘের দীর্ঘ স্থায়িত্ব ও মানবকল্যাণে সার্বজনীন ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়। বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে টেকসই ও শক্তিশালীকরণ, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×