Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর

উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন নুর

ছবি: সংগৃহীত

Advertisement

ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২১ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি জানান, নুরুল হক নুরের সঙ্গে থাকবেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন।

গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরসহ কয়েকজন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের পর নুরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয় এবং পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

Advertisement

পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে চিকিৎসার পর নুরুল হক নুর গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফেরেন।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×