Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এ ঝড়। এমন পরিস্থিতেতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথাব ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×