Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

সচিবালয়ে আগুন

সচিবালয়ে আগুন

ছবি : সংগৃহীত

Advertisement

রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন লাগার পর সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ম তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। দুপুর ২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

Advertisement

তবে ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×