Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে এমন খবর ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে প্রেস উইং জানায়, কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর বিভ্রান্তিকর। এসব প্রতিবেদনে ‘ইউএই ভিসা অনলাইন’ নামের একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইটের নিবন্ধকে উদ্ধৃত করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারে বাংলাদেশসহ ৯টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রেস উইং জানায়, এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও বলেছেন, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। বরং বিষয়টি ভিসা সেন্টারের বিদ্বেষপূর্ণ অপচেষ্টা হতে পারে।

Advertisement

রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকায় দূতাবাস ২২ সেপ্টেম্বর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি যাচাই করবে।

প্রেস উইং বলেছে, একটি বেসরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই না করেই সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×