Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতার আহ্বান তারেক রহমানের

দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতার আহ্বান তারেক রহমানের

তারেক রহমান, ছবি: সংগৃহীত

Advertisement

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। তাই দুর্গোৎসবকে সামনে রেখে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে।”

তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, এ দেশে ঐতিহ্যগতভাবেই সকলের সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে পালিত হয়ে আসছে, যা ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

Advertisement

কিন্তু অতীতে স্বৈরশাসনের সুবিধাভোগীরা অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে অপকর্মের মাধ্যমে এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়েও তার প্রমাণ পাওয়া গেছে।

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশও দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×