Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

রাষ্ট্রীয় সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রীয় সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত

Advertisement

জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। এ বৈঠক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ড. ইউনূস নির্বাচনী প্রস্তুতি, ঐকমত্যভিত্তিক সংস্কার এবং গণতান্ত্রিক অগ্রগতি তুলে ধরবেন।

Advertisement


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×