Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কবার্তা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×