Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড), খবর রয়টার্স।

জিএফজেড জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৭ দশমিক ৪ এবং গভীরতা ৩৯ দশমিক ৫ কিলোমিটার বলে জানিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে। তবে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে দেশটির আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে জানায়, জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×