Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ভারত হামলা করলে সৌদি আরব পাকিস্তানের পাশে থাকবে: খাজা আসিফ

ভারত হামলা করলে সৌদি আরব পাকিস্তানের পাশে থাকবে: খাজা আসিফ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভবিষ্যতে যদি নয়াদিল্লি ইসলামাবাদে হামলা চালায়, তাহলে সৌদি আরব তাদের পাশে দাঁড়াবে।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির প্রশ্নে, যদি কোনো দেশ (উদাহরণস্বরূপ ভারত) পাকিস্তানকে লক্ষ্য করে হামলা করে, তাহলে রিয়াদ কি ইসলামাবাদকে সমর্থন করবে কি না। জবাবে খাজা আসিফ বলেন, “হ্যাঁ, অবশ্যই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

খাজা আসিফ আরও বলেন, “আমাদের সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ৫ নম্বর ধারায় ‘যৌথ প্রতিরক্ষা’এর উল্লেখ করা আছে; এর অর্থ চুক্তির কোনো সদস্য দেশের ওপর আক্রমণ হলে তা চুক্তির সব দেশেই এ হামলা হিসেবে বিবেচিত হবে। আমাদের চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি; এটি প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক নয়। চুক্তি কোনো দেশের বিরুদ্ধে হামলার সুযোগ প্রদান করে না। তবে যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের ওপর হামলা ঘটে, আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।”

Advertisement

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির সম্পূর্ণ বক্তব্য ও শর্ত এখনও প্রকাশ করা হয়নি; তবে সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে এমন একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছি যেখানে সামরিক সংক্রান্ত সবকিছুই অন্তর্ভুক্ত।”

প্রসঙ্গত, মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পরমাণু ক্ষমাধর দেশ হচ্ছে পাকিস্তান। যদিও অর্থনৈতিকভাবে এটি এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে আছে, পাকিস্তানের প্রায় ছয় লাখ সেনাসমৃদ্ধ সামরিক বাহিনীকে বিশ্ববাজারে শক্তিশালী হিসেবে ধরা হয়।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×