Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট

গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়ে এ ভোট হবে।

যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকি সত্ত্বেও পরিষদের অধিকাংশ সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে অবস্থান নেওয়ায় ওয়াশিংটন চাপে পড়েছে বলে জানিয়েছে এএফপি।

গত আগস্টে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর পরিষদের ১০টি অস্থায়ী সদস্য দেশ খসড়া প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু করে। প্রস্তাবে বলা হয়েছে—গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এর আগে আরেকটি খসড়া প্রস্তাবে কেবল মানবিক সহায়তার ওপর জোর দেওয়া হয়েছিল, যা অনেক সদস্য রাষ্ট্র পর্যাপ্ত মনে করেনি।

Advertisement

কূটনৈতিক সূত্র বলছে, নতুন এ পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রের ভেটোকে অগ্রাহ্য করার কৌশল। ফলে ওয়াশিংটন ভেটো ব্যবহার করলে তা বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে প্রকাশ পাবে। বর্তমানে পরিষদের ১৫ সদস্যের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রই এ প্রস্তাবের বিরোধিতা করছে। বাকি ১৪ সদস্য দেশ এ বিষয়ে ক্রমবর্ধমান ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে, কারণ তাদের মতে গাজার জনগণের দুর্ভোগ কমাতে ইসরাইলের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা সম্ভব হচ্ছে না।

এরই মধ্যে জাতিসংঘ-অনুমোদিত একটি তদন্ত কমিশন গাজায় ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছে।

এদিকে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৪২টি দেশ পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি দেশ বিরত থাকে। প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×