Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

মাঝরাতে কৃতিকে কেন ফোন করেছিলেন হৃতিক?

মাঝরাতে কৃতিকে কেন ফোন করেছিলেন হৃতিক?

হৃতিক রোশন ও কৃতি শেনন। সংগৃহীত ছবি

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্পর্ক নিয়ে তারা কোনো রাখঢাক করেন না। কিন্তু অভিনেত্রী কৃতি শেননকে হঠাৎ কেন মধ্যরাতে ফোন করেছিলেন অভিনেতা? সম্প্রতি কাজল ও টুইঙ্কেলের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে সে ঘটনা জানালেন অভিনেত্রী কৃতি শেনন।

শৈশবে কৃতি শেনন হৃতিক রোশনের বড় ভক্ত ছিলেন। ছোটবেলায় নিজের ঘরে অভিনেতার ছবি টাঙিয়ে রাখতেন। বলিউডে কৃতির প্রথম সিনেমা ‘হিরোপন্তি’। তারপরেই ঘটেছিল সেই অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী বলেন, আমার ঘরের দেয়ালে একমাত্র হৃতিক রোশনের ছবি লাগানো থাকত। ‘হিরোপন্তি’ মুক্তি পাওয়ার পর শুধু হৃতিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টি জানতামই না।

সেই সিনেমায় কৃতি শেননের অভিনয় দেখেই মধ্যরাতে তাকে ফোন করেছিলেন হৃতিক। অভিনেত্রী বলেন, রাত ২টার সময়ে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটা ধরতে পারিনি। ট্রু-কলারে সেই নম্বর ফেলে দেখি— হৃতিক রোশনের থেকে ফোনটা এসেছিল। থতমত খেয়ে গিয়েছিলাম আমি। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে ওকে ফোন করেছিলাম।

Advertisement

অভিনেত্রী কাজল ও টুইঙ্কলের সাক্ষাৎকারধর্মী 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল' অনুষ্ঠানে কৃতি শেননের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশলও। অভিনেতা বলেন, আমি এখনো হৃতিকের বড় ভক্ত। ‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তির পর দেশের সব বাচ্চা উচ্ছ্বসিত ছিল ওকে দেখে। তখন আমি দশম শ্রেণিতে পড়ি। তারপর জানতে পারলাম, বাবা ওর সঙ্গে কাজ করছে।

ভিকির বাবা লড়াইয়ের দৃশ্যের পরিচালক ছিলেন। সেই সূত্রে বহু বলি তারকার সঙ্গেই কাজ করেছেন। কিন্তু ভিকি কখনই কারও সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেননি। এ

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×