Site Logo | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

অনলাইন জুয়া কাণ্ডে গোয়েন্দা নজরে বলিউড নায়িকা উর্বশী

অনলাইন জুয়া কাণ্ডে গোয়েন্দা নজরে বলিউড নায়িকা উর্বশী

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউড তারকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের প্রচার ও এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে সন্দেহ করছে ইডি( ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ইতিমধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তদন্তের আওতায় এসেছেন দুই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ED উর্বশীকে ১৬ সেপ্টেম্বর এবং মিমিকে ১৫ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

ইতিমধ্যে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান। তদন্তকারীদের মতে, অ্যাপের প্রচার ও আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

এর আগে অঙ্কুশ হাজরা-সহ একাধিক তারকাকে এই বেআইনি বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×