Site Logo | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল কবে, জানা গেল

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল কবে, জানা গেল
Advertisement

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পুনর্নিরীক্ষণের ফল আগামী রোববার (১৬ নভেম্বর) প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী এবারের এইচএসসির ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমে বলেন, ‘আগামী রোববার (১৬ নভেম্বর) সকালে প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলো একযোগে নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে।

তিনি আরও জানান, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফল পাবেন। আর পুনর্নিরীক্ষণের আবেদনে ব্যবহার করা মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

Advertisement

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পান ‘সন্তুষ্ট হতে না পারা’ পরীক্ষার্থীরা। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয়েছে।

প্রতিবছরই পাবলিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পান পরীক্ষার্থীরা। তবে এ ক্ষেত্রে তাদের খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না, তাদের খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে প্রাপ্ত নম্বর পুনরায় যোগ করে দেখা হয় তা ঠিক আছে কিনা।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×