Site Logo | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা

এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

Advertisement

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি ও হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়।

সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় গণমাধ্যমকে এ তথ্য জানান সংগঠনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।

Advertisement

এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আগামী ১৫ অক্টোবরের পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।

এদিকে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মব আক্রমণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলেন, আমরা শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এই হামলার বিচার করতে হবে।

শিক্ষা ক্যাডাররা বলেন, সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান ও কিছু শিক্ষার্থীর ওপর বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল, যারা আক্রমণ করেছে।

এর আগে সোমবার সকাল ৯টায় শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় কিছু ছাত্র কলেজের উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পাল্টাপাল্টি কর্মসূচিতে কলেজের শৃঙ্খলা ব্যাহত হতে পারে, এই আশঙ্কা থেকে কলেজ কর্তৃপক্ষের আদেশে সকাল থেকেই শিক্ষকরা কলেজে ভিজিলেন্স টিম হিসেবে সতর্ক অবস্থানে থাকেন।

Advertisement

উচ্চমাধ্যমিকের বেশির ভাগ শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস ত্যাগ করলে কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান কলেজে অবস্থানকারী শিক্ষা ভবনের দিকে লংমার্চ কর্মসূচির উদ্দেশ্যে আগত শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলতে অগ্রসর হন। এ সময় আকস্মিকভাবে কিছু ছাত্র তাকে উদ্দেশ করে অশ্রাব্য কটুবাক্য বলে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর তারা উচ্চমাধ্যমিকের কিছু ছাত্রকেও আক্রমণ করে এবং শারীরিকভাবে হেনস্তা করে।

এ সময় কলেজে বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল যারা আক্রমণে অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতসহ দুষ্কৃতকারীরা পিছু হটে। পরে তারা সংগঠিত হয়ে শিক্ষক লাউঞ্জে আক্রমণ ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ এসে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।




Advertisement
Advertisement
Advertisement
Loading...
×